১২:১১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মাছরাঙা টেলিভিশনে আসছে ‘শিরীন ফারহান’

নতুন বছরের শুরুতেই মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘শিরীন ফারহান’। বাংলায় ডাবিংকৃত এই সিরিজ নিয়ে দর্শকদের কৌতুহল ব্যাপক। রোমান্টিক অ্যাকশনধর্মী সিরিজটি এরইমধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশে প্রচারিত হয়েছে। দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারও জয় করেছে এটি। ৪৬তম এ্যামি অ্যাওয়ার্ডস, সিওল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডস-এ মনোনয়নসহ তুরস্কে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পুরস্কার পেয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও সিরিজটি দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী মাছরাঙা টেলিভিশন কতৃপক্ষ।

সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা কিভাঙ্ক তাতলিতুগ এবং অভিনেত্রী তুবা বুয়ুকুসতুন। গল্পে দেখা যাবে, বাবার হত্যার প্রতিশোধ নিতে ইস্তানবুলের বাইরে ছোট্ট শহর করলুদাগে ফিরে এসেছে সুদর্শন যুবক চেসার। এই শহরের প্রতাপশালী ধনী তাহসিন করলুদাগ তার প্রধান শত্র“, যে তার বাবাকে খুন করেছে। একদিন ঘোড়া নিয়ে ছুটতে গিয়ে পাহাড়ের উপর থেকে এক সুন্দরী মেয়েকে পড়ে যেতে দেখে সাহসিকতার সঙ্গে তাকে উদ্ধার করে চেসার। যখন জানতে পারে সে তাহসিন করলুদাগের মেয়ে তখন চমকে ওঠে। মেয়েটির নাম সুহান। শহরের সফল ব্যবসায়ী সে। নিজের নামে একটি পারফিউম ব্র্যান্ড তৈরি করেছে। শত্র“কে বশ করতে তার মেয়ের সঙ্গেই প্রেম করে চেসার। এরপর নানা সংশয়, সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

বিজনেস বাংলাদেশ/ bh

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

মাছরাঙা টেলিভিশনে আসছে ‘শিরীন ফারহান’

প্রকাশিত : ০৫:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২