১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বড়দিন উপলক্ষ্যে সেজেছে বাংলাভিশন

বিশেষ নাটক- ‘ক্লাসমেট’

খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারাবিশ্বে গুরুত্বের সাথে এই দিনটি পালন করা হয়। শুভ বড়দিন উপলক্ষ্যে বিশেষ নাটক ‘ক্লাসমেট’ বাংলাভিশনে প্রচারিত হবে আজ (২৫ ডিসেম্বর, রবিবার) রাত ৯টা ০৫মিনিটে। সাইদা সাবরিনা’র রচনা ও মেহেদী হাসান হৃদয়-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয়, শ্যামন্তী সৌমি সহ আরো অনেকে।

গল্প সংক্ষেপ: নিলয় ও শ্যামন্তী মেডিক্যাল কলেজে একসাথে পড়াশোনা করে। ক্লাসের পর মাঝে মাঝে তারা একসাথে বেড়াতে যায়। নিলয় শ্যামন্তীকে ভালোবাসে, বিভিন্নভাবে বোঝায়। শ্যামন্তীর মনেও নিলয়ের জন্য ভালোবাসা কিন্তু সে প্রকাশ করে না।
একদিন নিলয় তাঁর স্যারের অনুপস্থিতিতে চেম্বারে রোগী দেখে। পায়ের সমস্যা নিয়ে এক রোগী চেম্বাওে আসলে নিলয় জানান, দ্রুত পায়ের অপারেশন করতে হবে। রোগী সম্মতি দেয়, অপারেশনের। কিন্তু অনভিজ্ঞ নিলয় ভুল পায়ে অপারেশন করে। এ নিয়ে রোগী ও নিলয়ের মধ্যে ঝগড়া, হুমকিসহ অনেককিছু ঘটে যায়।
নিলয় শ্যামন্তীকে বলে একটি ঘটনা ঘটে গেছে। বিষয়টি জানানোর পর শ্যামন্তী বলে, এটা ঘটনা নয় অঘটন। বিষয়টি জানাজানি হলে জেলে যেতে হবে। তারপর শ্যামন্তী আবার রোগীর অপারেশন করে। সে ঠিক পায়ে কিন্তু অন্য জায়গায় অপারেশন করে ফেলে।
বিষয়টি খারাপের দিকে যেন না যায়, সেজন্য নিলয় ও শ্যামন্তী রোগীকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়। শ্যামন্তী ক্ষতিপূরণের টাকা জোগাড় করার জন্য ধনী এক সহপাঠীর সাথে প্রেমের অভিনয় করে।
নিলয় এই প্রেমের অভিনয় মেনে নিতে পারে না। সে শ্যামন্তীকে বারণ করে এই প্রেমের অভিনয় করতে। শ্যামন্তী জানায় তার বিয়ে সেই ছেলের সাথে ঠিক হয়েছে। নিলয়কে বলে বিয়ের বাজার করে দিতে। নিলয় এই বিয়ের বাজার করতে পারবে না বলে জানিয়ে দেয়। কিন্তু নিলয় জানে না- এটা তাঁর নিজের বিয়ের বাজার। শ্যামন্তী অনেক পরে তাকে বিয়ের কথা বলে। নানান মজার ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প।

বিশেষ অনুষ্ঠান ‘শুভ বড়দিন’

খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারাবিশ্বে গুরুত্বের সাথে এই দিনটি পালন করা হয়। শুভ বড়দিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বড়দিন’ বাংলাভিশনে প্রচার হবে আজ (২৫ ডিসেম্বর, রবিবার) বিকেল ৫টা ২৫মিনিটে। বড়দিনের প্রার্থনা, সান্তাক্লজ-এর উপহার, সাজ সজ্জাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে।

রোজমেরী জয়ধর করবী’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, পরিচালক, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র; এবং ইউজিন গোমেজ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। বড়দিনের গুরুত্ব নিয়ে তাঁরা এই অনুষ্ঠানে কথা বলেছেন এবং উপস্থাপক বড়দিনের গান দু-এক লাইন গেয়েছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু হানিফ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বড়দিন উপলক্ষ্যে সেজেছে বাংলাভিশন

প্রকাশিত : ০৭:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২