‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৭ এর চট্টগ্রাম বিভাগের অডিশন ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিভাগের আগ্রহী প্রতিযোগীদেরকে প্রাথমিক অডিশনের জন্য ওইদিন শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী, এম. এম. আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম স্বÑশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগে অডিশনের জন্য রেজিট্রেশন করেছেন তারাসহ যারা রেজিস্ট্রেশন করেননি তারাও ১৩ জানুয়ারি ভেন্যুতে এসে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। এবার যেকোনো বসয়ী অথ্যাৎ ছোট থেকে বড় গান গাইতে পারেন এমন সববয়সীই অডিশনে অংশ নিতে পারবেন।
অডিশন ও প্রাথমিক বাছাইপর্বের বিচারকার্যে কারা বিচারক হবেন সেটি স্বচ্ছতার কারণে গোপন রাখা হচ্ছে। এরই মধ্যে উত্তর আমেরিকা ও সিলেটের প্রতিযোগীদের অডিশন শেষ শেষ হয়েছে। ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর প্রধান বিচারক ও কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























