১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিদেশে বাড়ি-গাড়ি থাকা আমলাদের ফাঁসি হওয়া উচিত : শামীম পাটোয়ারী

বিদেশে বাড়ি-গাড়ি রয়েছে এমন আমলাদের ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি কর্মকমিশন বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এমপি শামীম পাটোয়ারী বলেন, গণমাধ্যমের খবরে এসেছে— আমলাদের বিদেশে প্রচুর সম্পদ আছে। যেসব আমলাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে তাদের একটি তালিকা সংসদে প্রকাশ করা উচিত। এরপর তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। এমনকি তাদের ফাঁসি দেওয়া উচিত। কারণ, একটি লোক খুন করলে একজন নিহত হন। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। এতে লাখো মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, ময়মনসিংহ-৮ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

বিদেশে বাড়ি-গাড়ি থাকা আমলাদের ফাঁসি হওয়া উচিত : শামীম পাটোয়ারী

প্রকাশিত : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩