১২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

এবার পাতাল রেলের কাজের উদ্বোধন হচ্ছে

রাজধানীর ঢাকার যানজট নিরসনে আওয়ামী লীগ সরকারের মেট্রোরেল প্রকল্পের পর দ্বিতীয় ধাপে দেশের প্রথম পাতাল রেলের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন তিনি।

পূর্বাচল থেকে কমলাপুর হয়ে ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৩১ কিলোমিটার এই মেট্রোরেল হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই মেট্রোরেলের ২১ কিলোমিটার পাতালে হবে।

‘২৬ জানুয়ারি পূর্বাচলে আমাদের নেত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। ২০৩০ পর্যন্ত ৬টি এমআরটি লাইন ঢাকা ও ঢাকার আশপাশে চলার জন্য এমআরটি লেইনের অধীনে চলে আসবে’, বলেন তিনি।

এ প্রসঙ্গে লাইন-১ এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালি প্লটে লাইন-১ পাতাল রেলের শুভ সূচনা করবেন। তিনি একটি ফলক উন্মোচন করবেন। এর মধ্য দিয়ে লাইন-১ এর ডিপোর কাজ শুরু হবে।

তিনি বলেন, পিতলগঞ্জের ডিপো নির্মাণ এলাকায় জায়গার সংকুলান হবে না তাই এটি এখানেই করা হবে। প্রকল্প অনুযায়ী এমআরটি লাইন-১ বিমানবন্দর রূট এবং পূর্বাচল রূটে বিভক্ত থাকবে।

ট্যাগ :

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

এবার পাতাল রেলের কাজের উদ্বোধন হচ্ছে

প্রকাশিত : ০১:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩