০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সচালক জিলানি (২৮), হেলপার রবিউল ইসলাম (২৬), রোগী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮) এবং সাংবাদিক মাসুদ রানা (৩০)।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।

পুলিশের ধারণা, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত : ০১:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩