০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেসির নতুন রেকর্ড

মেসি মাঠে নামলেই যেন তার পায়ে চলে আসে ফুটবলের অজস্র রেকর্ড। ক্লাব ক্যারিয়ারের এমন কোনো শিরোপা নেই যেটা জেতেনি মেসি, আর্জেন্টিনার জার্সিতেও কাতারের মাটিতে ২০২২ সালে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারজোড়া আক্ষেপ পূরণ করেছেন ক্ষুদে জাদুকর। বিশ্বকাপের পর ক্লাবে ফিরেও দুর্দান্ত ফর্মে রয়েছে এলএম টেন।

গতকাল রাতেও খেলতে নেমে নতুন এক রেকর্ড করেছে মেসি। পিএসজির জার্সি গায়ে গতকাল এক গোল করে মেসি ভেঙেছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। পিএসজির হয়ে গতরাতে নিজের ক্যারিয়ারের ১০০৭তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। এই ম্যাচে গোল করে চলতি মৌসুমে পিএসজির হয়ে ৯ম গোল করলেন ক্ষুদে জাদুকর। যে গোলটি ছিলো ক্লাব ক্যারিয়ারে মেসির ৬৯৭তম গোল।।

৬৯৬ গোল নিয়ে এতোদিন ক্লাব ফুটবলে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে ছিলেন রোনালদো। কাল গোল করে রোনালদোকে টপকে সপবার উপরে উঠে গেলেন মেসি। এখন দেখার বিষয় ক্যারিয়ার শেষ করা পর্যন্ত এই সংখ্যাকে কতদূর নিয়ে যান আর্জেন্টিনার এই মহাতারকা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

মেসির নতুন রেকর্ড

প্রকাশিত : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩