১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভালোবাসা দিবসের নতুন গান “প্রতারক”

“প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়” ভালোবাসা দিবস উপলক্ষে এবার ‘প্রতারক’ শিরোনামের নতুন গান নিয়ে আসছে সংগীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজি।এই গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সুরকার শেখ জসীম। ভালোবাসার মানুষের সাথে স্বপ্ন ভঙ্গ ও প্রতারণার গল্প উঠে এসেছে এই গানে। মালয়োশিয়ার বিভিন্ন দর্শনীয় লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। মালয়োশিয়ার ফিল্ম প্রোডাকশন কোম্পানি ব্রেইন্সবি প্রোডাকশনস সেন্দ্রিয়ান বারহাত এর কারিগরি সহায়তায় প্রতারক শিরোনামের গানটির ভিডিও নির্মান করেছেন জাফর ফিরোজ।গতবছর ‘দ্যা আনসারটেনিটি’র জন্য বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পুরষ্কার জিতেছেন জাফর। তিনি আন্তর্জাতিক ফিল্ম ফোরামের সদস্য।প্রতারক শিরোনামের গানটি নিয়ে ডেইজি বেশ আশাবাদী।এই প্রসঙ্গে ডেইজি বলেন প্রেম বিরহ দুইই ভালোবাসার গল্পে থাকে কেবল প্রতারণা মানুষকে কুড়ে কুড়ে খায়। নতুন প্রজন্ম এই গান থেকে নতুন বার্তা পাবে বলে মনে করে ডেইজি।আগামী ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও স্যোশাল মিডিয়ায় গানটি প্রকাশিত হবে এছাড়াও ভালোবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে গানটি সম্প্রচারিত হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

পাবনায় ৪টি বিপন্ন পাতিসরালি হাঁস উদ্ধার, পাবিপ্রবি ক্যাম্পাসে অবমুক্ত

ভালোবাসা দিবসের নতুন গান “প্রতারক”

প্রকাশিত : ০৯:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩