০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

টাঙ্গাইল পৌরসভার বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরির বিষয়ে আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরির বিষয়ে ওয়েস্ট টেকনোলজিস এলএলসি (ডব্লিউটিএল) ইউএসএ’র সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী প্রমুখ। এসময় পৌরসভার অন্যন্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরি হলে পৌরবাসীর অনেক উপকার হবে। একদিকে বর্জ্য থেকে তৈরি কমপোস্ট সার ব্যবহার করে উপকৃত হবে স্থানীয় কৃষকসহ অনেকেই। উৎপাদিত বায়োগ্যাস দিয়েও তৈরি হবে বিদ্যুৎ। অপরদিকে পাশাপাশি বাড়বে পৌরসভার আয়ও। তাই এ ব্যাপারে তিনি সহলের সহযোগিতা কামনা করেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল পৌরসভার বর্জ্য থেকে জ্বালানী, জৈব সার ও বায়োগ্যাস তৈরির বিষয়ে আলোচনা সভা

প্রকাশিত : ০২:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩