০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

‘ওয়েডিং কাপল’ তৌসিফ-পায়েল

গল্পটা ২ জন বিবাহযোগ্য ছেলে মেয়েকে ঘিরে। যাদের পরিবার তাদের বিয়ের জন্য পাত্র-পাত্রী দেখতে থাকে। গল্পে তৌসিফকে দেখা যাবে রাফির চরিত্রে আর কেয়া পায়েলকে দেখা যাবে রিয়া চরিত্রে।

দুজনকে নিয়ে নির্মিত হলো ভ্যালেন্টাইন ডে’র বিশেষ নাটক ‘ওয়েডিং কাপল’। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বড় একটা বিপত্তি বাধে। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’-এ। নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

‘ওয়েডিং কাপল’ তৌসিফ-পায়েল

প্রকাশিত : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩