১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ হলেন মুশতাক

শ্রীলঙ্কার নয়, ৪৭ বছর বয়সি মুশতাক আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

গুঞ্জন ছিল শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার মুশতাক আহমেদ। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

চলতি মাসেই ক্যারিবীয়দের নিয়ে কাজ শুরু করবেন মুশতাক। শুরুতে স্বল্প মেয়াদে তাকে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়া হবে বলে জানান মুশতাক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশতাক আহমেদ বলেন,‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। দলটির রয়েছে পুরোনো ঐতিহ্য। এ দলটার ক্রিকেট বিশ্বে আলাদা একটি আধিপত্য রয়েছে। পাশাপাশি এখানকার প্রতিভাতেও রয়েছে বৈচিত্র্য। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলেছেন। লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়েছেন টেস্টে ১৮৫টি ও ওয়ানডেতে ১৬১টি। হাঁটুর ইনজুরির কারণে ২০০৮ সালে খেলা ছাড়েন। ওই বছরই ইংল্যান্ড দলের দায়িত্ব নেন। সফলতার সাথে ইংল্যান্ডের দায়িত্ব পালনের পর আইপিএলে দিল্লির সঙ্গে কাজ করেছিলেন ৪৭ বছর বয়সি মুশতাক। পাকিস্তান দলের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এখন কাজ করছেন পাকিস্তানের ক্রিকেট একাডেমিতে।

ট্যাগ :
জনপ্রিয়

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ হলেন মুশতাক

প্রকাশিত : ১২:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮