১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

অবশেষে বাংলাদেশে আসছে ‘পাঠান’

নানা জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশে আসছে বলিউড বাদশা শাহরুখের আলোচিত সিনেমা ‘পাঠান’। গতকাল রোববার বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন ঐক্যমত্যে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রের একাধিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে কোনো দ্বিমত নেই এসব সংগঠনের। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের সিনেমা হলে চলবে।

আজ সোমবার চলচ্চিত্রের এই ১৯ সংগঠনের ঐক্যমত্যের চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। ফলে, বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা আছে বলে জানা গেছে।

চলতে বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অবশেষে বাংলাদেশে আসছে ‘পাঠান’

প্রকাশিত : ০৬:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩