০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিনেমা দেখতে গিয়ে বিপাকে জোভান-পড়শী!

গত বছর ১০ জুলাই মুক্তি পায় সিনেমা ‘পরাণ’। রাজ-মীম-ইয়াশ অভিনীত এই ছবিটি এরমধ্যে সুপারহিট তকমা অর্জন করে। এবার সেই ছবিটিকে সূত্র বানিয়ে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’!

সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। আর এতে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘‘এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘মনজুড়ে’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

সিনেমা দেখতে গিয়ে বিপাকে জোভান-পড়শী!

প্রকাশিত : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩