১৪ ফেব্রুয়ারি ঋতুরাজবসন্তেও প্রথম দিন এবং ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে থাকছে ফাগুন আর ভালোবাসার গান, সিনেমা, নাটক, টেলিফিল্মসহ দিনব্যাপী জমজমাট আয়োজন। এ ধারাবাহিকতায় ১৩ ফেব্র“য়ারি ভালোবাসা দিবসের আগের দিন রাত ৭:৫০ মিনিটে প্রচার হবে ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত বিশেষ নাটক ‘এক দিনের তুমি, প্রথম খন্ড’। ওইদিন রাত রাত ১০টায় দেখানো হবে সোহেল রানা বিদ্যুৎ-এর পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার চিঠি’ এবং রাত ১১:৩০ মিনিটে রয়েছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পন, পরিচালনা ও উপস্থাপনায় ‘ভালোবাসা দিবস ও প্রকৃতি’।
১৪ ফেব্র“য়ারি সকাল ৭:৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণের ছাতিমতলা থেকে সরাসরি সম্প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার শিল্পীদেও অংশ্রহণে ‘গান দিয়ে শুরু’র বিশেষ আয়োজন ‘বসন্তবরণ উৎসব’। ওইদিন সকাল সকাল ১১:৩০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পন, পরিচালনা ও উপস্থাপনায় ‘ভালোবাসা দিবস ও প্রকৃতি’। ড. অণিমা রায়ের উপস্থাপনা ও সঙ্গীত পরিবেশনা, এবং আপন আহসারেন আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসি ভালোবাসি’। দুপুর ১২:৩০ মিনিটে প্রচার অনন্যা রুমার প্রযোজনায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন-এর বিশেষ পর্ব। দুপুর ১:০৫ মিনিটে রয়েছে এস আরমানের প্রযোজনায় এবং সিনেমার গান। দুপুর ২:৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত বিশেষ নাটক ‘এক দিনের তুমি’ ২য় খন্ড। দুপুর ৩:৩০ প্রচার হবে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় শাকিব খান ও অপু বিশা¦স অভিনীত ইমপ্রেস টেলিফিল্মেও ছবি ‘স¤্রাট’। সন্ধ্যা ৬:৪০মিনিটে রয়েছে বাংলা একাডেমীর বইমেলা প্রাঙ্গণ থেকে গরাসরি সম্প্রচার ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই ‘বইমেলা সরাসরি’।
রাত ৭:৪০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিচালনা ও উপস্থাপনায় ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদন ‘ফাগুনে ফুটেছে পশ্চিমা ফুল’। রাত ৮টায় রয়েছে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘ টেক অফ’, পরিচালনায় অমিতাভ রেজা চৌধুরী। রাত ৯:৩০ মিনিটে দেখানো হবে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘কটা তুমি লাগবে’, পরিচালনায় রাকা নোশিন নাওয়ার এবং রাত ১১:৩০ মিনিটে প্রচার হবে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘সময় সব জানে’, পরিচালনায় সাকিব ফাহাদ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























