বসন্ত ও ভালোবাসা দিবসে নতুন সিনেমার নিবন্ধন করলেন আলোচিত নারী নির্মাতা চয়নিকা চৌধুরী। সিনেমার নাম ‘যাচ্ছি ছুটে বহুদূরে’
এইটি তার পরিচালনায় তৃতীয় চলচ্চিত্র।
চয়নিকা চৌধুরী বলেন, ‘আজ ভালোবাসা দিবসের দিন নতুন সিনেমার নামটি এফডিসিতে নিবন্ধন করলাম। কাহিনী,সংলাপ, চিত্রনাট্য পান্থ শাহরিয়ার।
আমার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আমি ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এবং ‘প্রহেলিকা’ ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারিতে নিবন্ধন করেছিলাম।
আমি আমার দর্শকদের জন্যে সিনেমা/ নাটক / টেলিফিল্ম বানাই। তাই আজকের দিনে তাদের জন্যেই আমার এই উপহার। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। খুব তাড়াতাড়ি সিনেমার বিস্তারিত জানানো হবে’।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























