০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

‘ঠোকর’-এ যুক্ত হলেন মুনিরা মিঠু

চলচ্চিত্র সাংবাদিক ও সহকারি পরিচালক মাজহার বাবু প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ঠোকর’ নামের এই সিনেমায় অভিনয় করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর। সঙ্গে থাকছেন মানসী প্রকৃতি।

এবার এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী মুনিরা মিঠু। সম্প্রতি তিনি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে পরিচালক মাজহার বাবু বলেন, ‘আমার সিনেমার একটি বিশেষ চরিত্রের জন্য মুনিরা মিঠু আপাকে কাস্ট করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দর্শক ওনার চরিত্রটি বেশ পছন্দ করবে।’

পরিচালক আরও বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।’

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

‘ঠোকর’-এ যুক্ত হলেন মুনিরা মিঠু

প্রকাশিত : ০৫:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩