০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আরও এক নতুন সিনেমায় শিরিন শিলা

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ০৮:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • 63

আরো এক নতুন সিনেমায় যুক্ত হয়েছেন সময়ের আলোচিত গ্লামার নায়িকা শিরিন শিলা। সিনেমার নাম ‘যাযাবর’। কমল সরকারের কাহিনী ও সংলাপে সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। ইওর ভিশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মনিরুল ইসলাম। ক্ষুদে বার্তায় শিরিন শিলা নিজেই জানিয়েছেন এই সুখবরটি। শিরিন বলেন, ‘অ্যাকশন
সিনেমা ‘যাযাবর’। আমার নায়ক কায়েস আরজু। আড়েও তার সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছে। অ্যাকশন নির্ভর গল্পে আশাকরি জমবে’।

“যাযাবর” সিনেমায় শিরিন শিলা, আরজু ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, রুবেল, শাহনুর, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু) তুষার খানম, কাজী হায়াৎ ও শিরিন আলমসহ অনেকে।
সিনেমার চিত্রগ্রহন করছেন তপন আহমেদ, সংগীত এস আই শহীদ, কোরিওগ্রাফার মাইকেল বাবু রতন।

শিরিন শিলার প্রথম অভিনীত সিনেমা ‘হিটম্যান’ এরপর তিনি ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা , বেগম জান, ডাইরেক্ট অ্যাটাক, এক কোটি টাকা , নদীর জলে শাপলা ভাসে , বীরাঙ্গনা ৭১, ফাইটার, ঘর ভাঙ্গা সংসার, ভালোবাসি তোমায়সহ প্রায় ১৫টি সিনেমায় সফল অভিনয় করেছেন।

রূপালি পর্দায় আসার পূর্বে তিনি গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মত টিভি নাটকে কাজ করেছেন। ২০১৪ সালে রোযার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে। চলচ্চিত্রটির জন্য তিনি ‘সেরা নবীন অভিনয়শিল্পী’ বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। ২০১৬ সালের ১৮ মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও ২ এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়।

অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। নাটকে অভিনয়ের কার তিনি অনেক আগেই ছেড়েছেন। বেছে বেছে মডেলিং করলেও সিনেমায় অভিনয়ে তার ধ্যানজ্ঞান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আরও এক নতুন সিনেমায় শিরিন শিলা

প্রকাশিত : ০৮:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩