০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পশ্চিমাদের ‘দ্রুত’ অস্ত্র দিতে আহ্বান

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে সশস্ত্র করতে পশ্চিমা মিত্রদের ‘দ্রুত এগিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার এক বছর পূর্তির দিনে শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি এ আহ্বান জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী, এটি এখন আমাদের অগ্রাধিকার হতে হবে। ক্রমবর্ধমান পদ্ধতির পরিবর্তে, আমাদের আর্টিলারি, অস্ত্র ও বিমান প্রতিরক্ষায় দ্রুত অগ্রসর হতে হবে। ইউক্রেনের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়ার ক্ষমতার অপব্যবহার করছে জানিয়ে তিনি বলেন, ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার অস্ত্র সরবরাহ করা হবে, যা তিনি এই মাসের শুরুতে প্রতিশ্রুতি করেছিলেন।

সম্প্রতি ইউরোপ সফরের সময়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক যুদ্ধবিমান চেয়েছিলেন। যদিও কোনো দেশই এ বিষয়ে সবুজ সংকেত দেয়নি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে হিসাবে আজ এই যুদ্ধের এক বছর পূর্ণ হলো। যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক, দুই পক্ষের হাজারো সৈনিক নিহত হয়েছে। তবে কবে নাগাদ এটি শেষ হবে বা কোথায় গিয়ে এই যুদ্ধ ঠেকবে তা একদমই ধোঁয়াশা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পশ্চিমাদের ‘দ্রুত’ অস্ত্র দিতে আহ্বান

প্রকাশিত : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩