০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

স্মার্ট বাংলাদেশ নিয়ে জোসেফের গান

বঙ্গবন্ধুকে নিয়ে কয়েক শত গানের রচয়িতা ও বিটিভিতে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের কথা, সুর ও কণ্ঠে গান গেয়ে আলোচিত গীতিকার মনিরুজ্জামান খান জোসেফ এবার “হবেই হবে স্মার্ট বাংলাদেশ” শিরোনামে একটি গান রচনা ও সুর করেছেন। গানটি ২৪ শে ফেব্রুয়ারী রেকর্ড হয় ও ২৫ শে ফেব্রুয়ারী হাতিরঝিলে স্যুটিং সম্পন্ন করেছে।
গানটির কথা এমন-
আজি স্বপ্ন দেখি স্বপ্ন বুনি
তুমি স্বপ্ন জয়ের জননী
তুমি আঁধার তাড়িয়ে আলো জ্বালিয়ে সারা বিশ্বের ভাবনা
তুমি জননেত্রী শেখ হাসিনা তোমার সাথে কারো নাই তুলোনা

গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদি, মবিয়া, আদিত্য,সিয়ান ইমতিয়াজ, প্রেমা, এ্যনী, সিলমি, রেশমি ও মনিরুজ্জামান খান জোসেফ।
গানটি ১লা মার্চ bangla music zone ইউটিউব থেকে রিলিজ হবে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত কয়েকদিন আগে আরেকটি গানের কাজ শেষ
করেছেন জোসেফ।
জোসেফ এ প্রতিবেদককে জানান যার জন্ম না হলে স্বাধীনতার স্বাদ পেতাম না তাঁর প্রতি ভালোবাসার তাগিদে স্বরচিত শতাধিক গান রেকর্ড সম্পন্ন করেছি নিজ খরচে এবং আরো করবো জাতির পিতার প্রতি ভালোবাসা থেকেই।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে বাঙালি জাতির কল্যাণে উৎস্বর্গ করে দিন রাত কাজ করে যাচ্ছে। এর ফলস্রুতিতে আজ আমরা পদ্মা সেতু,মেট্রোরেল, পাতাল রেলের যুগে এগিয়ে যাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে সবার কাছে তুলে ধরতে এই গানটি করেছি। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গানের সিডিটা তুলে দিতে। কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস লিকু ভাইয়ের কাছে গিয়েছি, লিকু ভাই দেখা করার সুযোগ করে দিবে বলায় আমি অনুপ্রাণিত ও আশান্বিত।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

স্মার্ট বাংলাদেশ নিয়ে জোসেফের গান

প্রকাশিত : ০৪:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩