১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

জাহের আলভী-কামরুন নাহার হাসির সমস্যা নাই

ভিজুয়ালসীন এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে নতুন নাটক সমস্যা নাই। সাইফুল হাফিজ খানের পরিচালনায় নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জাহের আলভী ও কামরুন নাহার হাসি। নাটকটি লিখেছেন আদর সোহাগ। আলভী ও হাসি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন জাকি আহমেদ জারিফ, রিমু রোজা খন্দকার, মৌ শিখা, খার রশ্মী প্রমুখ। নতুন নাটক প্রসঙ্গে নাটকটির প্রযোজক হাবিবুর রহমান খান বলেন, ‘একেবারেই কমেডি ধর্মী একটি নাটক। পারিবারিক আবহে নানা হাস্য রসাত্মক কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে গেছে নাটকের গল্প।’ নাটকের অভিনেতা আলভী বলেন, ‘এখন দর্শক কমেডিধর্মী কাজগুলো বেশি পছন্দ করছে। চেষ্টা করছি সস্তা কমেডিতে গা না ভাসিয়ে ভালো কাজ করতে। এটি এরকমই একটি কাজ।’ নাটকের মূল ভূমিকায় অভিনয় করা কামরুন নাহার হাসি বলেন, ‘কাজটি করতে গিয়ে আমরা সবাই সেটের মধ্যেই হেসে গড়াগড়ি খেয়েছি। আমি নিশ্চিত দর্শক এটি পছন্দ করবেন।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

জাহের আলভী-কামরুন নাহার হাসির সমস্যা নাই

প্রকাশিত : ০৮:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩