০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণণে ছাত্রলীগের আনন্দ মিছিল

দেশের একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে সফল উৎক্ষেপণে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নেতৃত্ব দেন।

রবিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, স্যাডু, কেন্দ্রীয় গ্রন্থাকার প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কার্যে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি, আজকে এ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। ১৬ কোটি মানুষ আজকে শেখ হাসিনার জন্য গর্বিত। আজকে সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে নিয়ে গর্ব করছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আজকে বাংলাদেশ প্রতিবছর ১৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারবে। শুধু তাই নয়, এ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ ও সম্প্রচারে আরো এগিয়ে যাবে।

এসময় সাধারণ সম্পাদক জাকির বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। তারই উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। এজন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

আনন্দ মিছিল ও পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করে। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় ৫৭ তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল স্যাটেলাইট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণণে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত : ০২:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮