০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সংগীতশিল্পী ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি!

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। তার বাসা থেকেই পুরস্কারটি চুরি হয়েছে বলে জানা যায়। গণমাধ্যমে ন্যানসি জানিয়েছেন, গৃহকর্মীকে সন্দেহ করে তিনি গুলশান থানায় লিখিত অভিযোগ করেছেন।

ন্যান্সি বলেন, ‘আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল সে হঠাৎ জানায়, কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য জিনিস চুরি যাওয়া প্রসঙ্গে ন্যান্সি আরও বলেন, ‘ঈদের আগে ঘর গোছাতে গিয়ে দেখি, স্বর্ণপদক ও আমার আরও কিছু জুয়েলারি নেই। পরে বিষয়টি থানায় জানানো হলে তাহমিনার বোনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তাহমিনা চুরি করেছে।

এক যুগের বেশি সময় দেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন ন্যান্সি। ২০১১ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ গানটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

বিজনেস বাংলাদেশ /  হাবিব

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

সংগীতশিল্পী ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি!

প্রকাশিত : ০২:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩