২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন দেখবেন চ্যানেল আইয়ের পর্দায়। ০৮ মে, ২৫শে বৈশাখ রাত ১টায় এবং সকাল ০৯:৪৫ মিনিটে দেখবেন জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় রবীন্দ্র সৃজনকলা বিশ^বিদ্যালয় নিবেদিত বিশেষ তৃতীয় মাত্রা। সকাল ৭:৩০ মিনিটে গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। সকাল ১১:০৫ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য চিত্রাঙ্গদা। দুপুর ১২:০৫ মিনিটে রবীন্দ্রনাথের গান পরিবেশন, রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি এবং তারকাকথন এর বিশেষ পর্ব। দুপুর ১:০৫ মিনিট রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে এবং সিনেমার গান। দুপুর ১:৩০ মিনিটে অরুণ চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান চলচ্চিত্রে রবীন্দ্রনাথ। দুপুর ৩:০৫ মিনিটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে মাহ্বুবা ইসলাম সুমী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি তুমি রবে নীরবে।
সন্ধ্যা ৬:২০ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। রাত ৭:৫০ মিনিটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ডিটেকটিভ-এর ছায়া অবলম্বনে আকা রেজা গালিব-এর নির্মাণে বিশেষ নাটক ডিটেকটিভ। পুরো নাটকটি দেখতে পাবেন চ্যানেল আই-এর ওটিটি প্লাটফর্ম- আই স্ক্রিণে। রাত ১০টায় মুকিত মজুমদার বাবু-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’। রাত ১১:৩০ মিনিটে দেখবেন নেপালের মনোরম দৃশ্যপটে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় সোহেল রানা বিদ্যুত এর পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মধুর খেলা’।
০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৪:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- 64
ট্যাগ :
জনপ্রিয়

















