০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও ওয়াকিটকিসহ এক ব্যক্তি আটক

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ রাশেদ শেখ (৪১) নামে একজনকে আটক করেছে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪টি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেসের একটি বুম উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজপাড়ার স্বপ্ন বিলাস বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন ইয়াবা ও মাদক ব্যবসার মূলহোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। গোপন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এসআরবির উপস্থিতি টের পেয়ে মূলহোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যায়। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করে এসআরবি।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম এসআরবি হেফাজতে রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

হরিণাকুণ্ডুতে ধসে পড়া সড়ক এখন মরণফাঁদ, দুই বছরেও হয়নি সংস্কার

মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও ওয়াকিটকিসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬