১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার ধান বোঝায় ট্রাক উল্টে নিহত ২,আহত ২৪

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ধানবোঝাই ট্রাক উল্টে সুমন হোসেন(৩৫) ও আবুল হোসেন (৩৮) নামে দু শ্রমিকের মৃত্যু হয়েছে । এছাড়া ওই সময় নারী সহ আহত হয়েছে ২৪ জন। মঙ্গলবার (১৬ মে)ভোর রাতে সড়কের তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা কদম তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে ও অপর শ্রমিক একই এলাকার মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওযা যায়নি।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।আহতরা সকলে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৬ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধান সহ শ্যামনগর ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তীখাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। ওই সময় ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমন্ত ছিলো ২৪জন। আচমকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যাওয়ার তারা গুরত্বর আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, সড়ক দূর্ঘটার খবর শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

সাতক্ষীরার ধান বোঝায় ট্রাক উল্টে নিহত ২,আহত ২৪

প্রকাশিত : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩