জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ এ লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হলো দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়। ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিচারকসহ মাধ্যমিক শিক্ষা অফিসের বিবেচনা পুর্বক এ বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়।
লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ তে এ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসএম জাবেদ করিম জানান, বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছি। মাননীয় এমপি মহোদয়, এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়ের মূল ফটকের গেইট, নান্দনিক বাউন্ডারী ওয়াল ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কাজ করে ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষা বিস্তারে আরও প্রসারিত করতে শিক্ষকদের নির্দেশনা দিয়েছি। আমি যেকোন সময় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিভিন্ন শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি। আমি মনে করি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ মাধ্যমিক পর্যায়ে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করেছেন সেটার ফলাফল পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সকলের সহযোগীতায় এ বিদ্যালয় আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ এ পদুয়া এ.সিএম উচ্চ বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের সভাপতি এসএম জাবেদ করিমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব























