সুনামগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক এ জে এম রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফআইবিডিবি’র সিলেট বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মঞ্জু, সমাজসেবার উপ-পরিচালক সূচিত্রা রায়, প্লান ইন্টারন্যাশনালের চাইল্ড স্পেশালিষ্ট সুমনা চৌধুরী, এফআইবিডিবি’র জেলা সমন্বয়ক জাহেদ আহমেদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, বাল্যবিবাহ হচ্ছে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের কারনে অকালেই ঝড়ে যায় তাজা প্রান। বাল্যবিবাহে ছেলে মেয়ে দুজনের উপর প্রভাব পড়লেও বেশি ক্ষতিগ্রস্থ হয় মেয়েরা। বাল্যবিবাহরে কারনে মাতৃমৃত্যুও ঘটে এছাড়াও বিকলাঙ্গ শিশু জন্ম নেয়। তাই এ অভিশাপ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে জনসচেতনতা বৃদ্ধি জরুরী। বিশেষ করে অবিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনসহ সর্বস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠাই পারে বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ায় ভূমিকা রাখতে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















