১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলিম জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

বৃহস্পতিবার ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য সৌভাগ্যের মাস। এই মাসে মুসলিম সম্প্রদায় আত্মত্যাগ, আত্মসংযম অর্জন করে।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় উৎসবমুখরভাবে রমজান পালন করে। আমি আশাকরি এই পবিত্র ঐতিহ্যের মধ্যদিয়ে শান্তি ও পরিতৃপ্তি অর্জিত হবে এবং জ্ঞানকে শক্তিশালী করবে, যা বিশ্বজুড়ে মুসলিম ভাই ও বোন একে-অপরের সঙ্গে ভাগাভাগি করে নিবে।

টার্নবুল বলেন, অস্ট্রেলিয়ানরা একটি সফল বহুসংস্কৃতির দেশে বসবাস করতে পেরে সৌভাগ্যবান। এখানে তারা তাদের সংস্কৃতি ও ধর্ম স্বাধীনভাবে চর্চা করতে পারে এবং পরবর্তী প্রজন্মের মাঝে বিকশিত করতে পারে।

তিনি বলেন, আমাদের সকল নাগরিকের পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, আইন-শৃঙ্খলা ও শান্তির মূল্যবোধ সকলের মাঝে ভাগাভাগিতে অঙ্গীকারাবদ্ধ এবং এটিই আমাদের সাফল্যের চাবিকাঠি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটি গতিশীল বহুলসংস্কৃতির সমাজ গড়তে অস্ট্রেলিয়ার মুসলিমদের অবদান তাৎপর্যপূর্ণ। তারা সকলেই একটি সুখি ও শান্তিপূর্ণ রমজান মাস পালন করবে বলে আমি আশা করি।

অস্ট্রেলিয়ার মুসলিম জনগোষ্ঠী দেশটির বহুমুখী সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। অস্ট্রেলিয়াসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ম্যালকম টার্নবুল।

ট্যাগ :
জনপ্রিয়

মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮