সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার, ১৮ জুন সকাল ১০ টার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন,শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যর পুত্র শ্রীনিবাস বৈদ্য ওরফে অক্কুর বৈদ্য (২৮) ।
পরিবার সূত্রে জানাগেছে যে, অক্কুর তার শালির বিয়েতে জেলেখালী শশুর বাড়ি যাচ্ছিল ৷ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠার জন্য চাঁদাখালী বিল দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল ৷ সাথে ছিলো তার স্ত্রী সুলতা ও ১ বছরের মেয়ে ৷ একমাত্র ছেলেকে গাড়িতে উঠিয়ে দিতে বাবা পরিমলও সাথে ছিলেন ৷ বাবা, মেয়ে ও স্ত্রী পিছে ছিলো অক্কুর গাড়ী খোঁজার আগে আগে হেটে যাচ্ছিলো ৷ এর মধ্যে হঠাৎ অক্কুরের ওপর বজ্রপাত হয় ৷ বাবা ও স্ত্রীর চোখের সামনে অক্কুরের উপর বজ্রপাত পড়ে ৷
পরে স্থানীয়দের সহযোগিতা অক্কুরের পরিবারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ এবং অক্কুরকে সৎকারের কার্যক্রম চলছিলো ৷ অক্কুরের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মাজেদ মোড়ল বিষয়টি নিশ্চিত করেন ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
























