০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাখাইনে ৯৯ জন হিন্দুকে হত্যা করেছে আরসা

রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) হাতে গত বছরের আগস্টে রাখাইনে শিশুসহ প্রায় ১শ জন হিন্দু নিহত হয়েছে। সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নতুন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত বছর বেশ কয়েকটি চেকপোস্টে হামলার জন্য আরসাকে দায়ী করে রাখাইনে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। অভিযানের নামে সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও নিপীড়ন শুরু করে। সেনাবাহিনীর বর্বর নির্যাতনের হাত থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা নিজেদের বাড়ি-ঘর ফেলে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অ্যামনেস্টির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের মাঝামাঝিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষ বাধে আরসার। এ সময় আরসা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মতো বেশ কিছু ঘটনার সঙ্গে জড়িয়ে পরে। তারা বেআইনী হত্যাকাণ্ড এবং লোকজনকে অপহরণ করেছে।

আরসার হাত থেকে বেঁচে যাওয়ারা অ্যামনেস্টিকে জানান, ২০১৭ সালের ২৫ আগস্ট আরসার যোদ্ধারা উত্তরাঞ্চলীয় মাওংদাও পৌরসভার একটি হিন্দু গ্রামে হামলা চালায়। ৬৯ জন নারী, পুরুষ এবং শিশু আরসার হামলার শিকার হয়। এদের মধ্যে অধিকাংশকেই হত্যা করে আরসার বিদ্রোহীরা। ওই একই দিনে একটি হিন্দু সম্প্রদায়ের ৪৬ জন সদস্য নিখোঁজ হয়। এরপর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা আরসার হাতে নিহত হয়েছে। অ্যামনেস্টি অভিযোগ করে বলেছে, প্রায় ৯৯ জনকে হয়তো হত্যা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাখাইনে ৯৯ জন হিন্দুকে হত্যা করেছে আরসা

প্রকাশিত : ১২:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮