০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

নব্য রাজাকাররা নদী দখলে লিপ্ত রয়েছে: নৌমন্ত্রী

নব্য রাজাকাররা নদী দখল ও নদী দূষণে লিপ্ত রয়েছে বলে জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী মানুষকে রাজাকাররা হত্যা করেছিল। আজ নব্য রাজাকাররা একইভাবে নদী দখল ও নদী দূষণে লিপ্ত রয়েছে। তবে এখন সময় এসেছে দখলবাজদের প্রতিহত করার। এজন্য সবাইকে এক হতে হবে। মনে রাখতে হবে, নদী দখলের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি। আজ সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ভাসমান এক সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় নৌ-পরিবহন মন্ত্রী নদী দূষণকারীদের উদ্দেশে বলেন, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের জন্য শিগগিরই আইন তৈরি হচ্ছে। যেখানে জেল-জরিমানার বিধান রাখা হবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের একক প্রচেষ্টায় নৌ-দুর্ঘটনা অনেক কমেছে। গত তিন বছরে একটিও দুর্ঘটনা ঘটেনি।

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

নব্য রাজাকাররা নদী দখলে লিপ্ত রয়েছে: নৌমন্ত্রী

প্রকাশিত : ০৮:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮