০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বন্যার পানির স্রোতে ভেঙে গেছে সাতকানিয়ার বাজালিয়া বুড়ির দোকানে রাস্তা ও ব্রিজ

সাতকানিয়ায় টানাবৃষ্টি ও পাহাড়ী ঢলে পানির স্রোতে ভেঙে গেছে কেরানী হাট- বান্দরবান সড়কের বাজালিয়া বুড়ির দোকান এলাকার রাস্তা।

এছাড়াও বাজালিয়া ইউনিয়নের ১/২ নং ওয়ার্ডের বুড়ির দোকান হয়ে ভোর বাজার, জলদাস পাড়া, ধর্মপুর মাষ্টার হাট, মৌলভীর দোকান যাতায়াতের রাস্তা ও ব্রীজ ভেঙে যাতায়াত ব্যবস্হা বন্ধ রয়েছে। বৈদ্যুতিক কুটি হেলে পড়ায় বিদ্যুৎ বন্ধ রয়েছে,ভেঙে গেছে ৪নং ওয়ার্ডের যাতায়াতের রাস্তা।

সরেজমিনে দেখা যায়, বুড়ির দোকান হয়ে এক কিলোমিটার ভিতরে যাতায়াতের রাস্তা ভেঙে গর্ত তৈরি হয়,পানির স্রোতে ব্রিজের পিলার থেকে মাটি সরে যায়,রাস্তা ভেঙে যাওয়ায় গাড়ির চলাচল বন্ধ রয়েছে, বৈদ্যুতিক তার ও কুটি পড়ে আছে মাটিতে,
ভেঙে গেছে ঘর ও মসজিদ। যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় বিপাকে পড়ছেন মানুষ, দ্রুত রাস্তা সংস্কার করে গাড়ি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

১নং ওয়ার্ডের মেম্বার সানোয়ারুল হক চৌধুরী রুবেল এর সাথে কথা হলে তিনি জানান, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত সহ বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, বন্যার পানি নেমে যাওয়ার পর চলাচলের রাস্তা ভেঙে যাতায়াত সমস্যায় পড়ছেন মানুষ, সড়ক ও জনপদ বিভাগের লোক এসে রাস্তাঘাট দেখে গেছেন।

৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসুল ইসলাম জানান, অতিমাত্রায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নেমে আসা পানি বাজালিয়া ইউনিয়নের সাঙ্গু নদী দিয়ে প্রবাহিত হওয়ায় রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি ৪ নং ওয়ার্ডের অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে নষ্ট হয়েছে আসবাবপত্র রাস্তার নাজুক অবস্থা,যাতায়াতের রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ একে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

বন্যার পানির স্রোতে ভেঙে গেছে সাতকানিয়ার বাজালিয়া বুড়ির দোকানে রাস্তা ও ব্রিজ

প্রকাশিত : ০২:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩