১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্য দোয়া

গত বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ( বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সমন্বয়ে ) এর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ড্রিম ফর ডিজ অ্যাবিলিটি ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আল-আমীন শাহীন, পীযূষ কান্তি আচার্য, সাবেক সাধারন সম্পাদক আ. ফ. ম কাউছার এমরান, জাবেদ রহিম বিজন, সামাজিক সংগঠন স্বপ্নতরীর নির্বাহী পরিচালক মো. আবু তাহের, আমরাই বন্ধু ব্রাহ্মণবাড়িয়ার আশা সিকদার। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের কল্যাণে নানামূখী কাজের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এবং এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার প্রায় দেড় শতাধিক শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি অংশগ্রহন করেন।

এছাড়া শারিরীক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি মোঃ রাসেল বঙ্গবন্ধুকে নিয়ে লিখা তার কবিতা আবৃত্তি করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ পরিবারের সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্য দোয়া

প্রকাশিত : ০৪:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩