১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক হয়।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন ম্যাক্রোঁ। এসময় টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে দুদিনের সফরে রবিবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বৈঠক

প্রকাশিত : ০৩:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩