০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু পেঁয়াজ। ভেড়ামারা পৌরসভার বাজার খুচরা বিক্রেতা জানান, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায় সরকারের সিদ্ধান্তে দাম হওয়ার কথা ৬৪ থেকে ৬৫ টাকা। তবে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ কেজি টাকা দরে। সরকারের নির্ধারিত ৩৫ থেকে ৩৬ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। বিক্রেতাদের দাবি কম দামে কিনতে না পারায় কম দামে বিক্রি করতে পারছেন না। সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

ক্রেতাদের দাবি ভোক্তা অধিকার লোকজনের অভিযান পরিচালনা করা প্রয়োজন। সরকারি আদেশ না মেনে বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। ভেড়ামারার শহরের কাঁচা বাজার গুলোতে সরকার নির্ধারিত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হতে দেখা যায়নি। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিলেন বেঁধে দেওয়া দামে বাস্তবায়নে ভোক্তা অধিকার থেকে শুরু করে জেলা উপজেলা সহ শহরে মনিটরিং চলবে। সর্বোচ্চ শক্তি নিয়ে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। তবে ভেড়ামারা বাজারে কোন ধরনের মনিটরিং কার্যক্রম চোখে পড়েনি।
খোঁজ নিয়ে জানা যায় ভেড়ামারা শহরের সবগুলো বাজারের একই চিত্র। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতায় অসহায় ক্রেতারা।

মনিরুল ইসলাম বলেন বাজারে সবকিছু দাম বেশি। সরকারের নির্ধারিত দামে কিছুই পাওয়া যাচ্ছে না। বাজারে নিয়মিত মনিটরিং করা প্রয়োজন।

গোলাম মোস্তফা বলেন সরকারের নির্ধারিত দামে কিছুই কিনতে পারলাম না। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে।

পাইকারি ব্যবসায়ীরা বলেন সরকারের বেঁধে দেওয়া দামে জিনিসপত্র বিক্রি করলে লোকসান গুনতে হবে। কিনতে হচ্ছে বেশি দামে তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। মূল জায়গা পরিবেশক থেকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে তবেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থাকবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র

প্রকাশিত : ০৪:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩