‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মুঠোফোন আসক্তি ‘শিরোনামে একুশে পাঠচক্রে শিশুদের মুঠোফোন আসক্তির সামসময়িক প্রেক্ষাপট নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হয়। মাহমুদুল আহসান লিটন এর সভাপতিত্বে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন তারাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কবি কবীর মুকুল প্রদীপ। সঞ্চালনা করেন কবি ও শিক্ষক মুজাহিদ আমিন।আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে একুশে পাঠচক্রের ৭ম আসর।
১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
শেরপুরে একুশে পাঠচক্র অনুষ্ঠিত
-
মোঃ আমিনুল ইসলাম , শেরপুর প্রতিনিধি: - প্রকাশিত : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- 89
ট্যাগ :
জনপ্রিয়


























