সাম্প্রতিক সময়ে মিরপুর থানাধীন ইফটিজিং ছুরি ছিনতাই,মাদকসেবন ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনে প্রতিনিয়ত কাজ করছে মিরপুর মডেল থানা পুলিশ।
তারাই ধারাবাহিকতায় মিরপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং প্রধান মোঃ আরিফ মিয়া (২৩) কে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান। এসময় তার আরও ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, হৃদয় (২০), মোঃ আলম (১৯), এবং মোঃ রমজান (১৯)। গতকাল রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই বিষয়ে মিরপুর মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের জানান,গ্রেফতার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান।তার দলের নাম তোমাদের আরিফ ভাইয়া। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। গ্রুপের কোন সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে। আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন।
গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন। গতকাল রাতে তারা ছুরি, চাকু সাথে দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।পরে তাদের কাছ থেকে ৩ টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/একে
























