০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যৌনকর্মী মায়েদের সন্তানদের নিরাপদ জীবন নিশ্চিতে টাঙ্গাইলে নাইটকেয়ার সেন্টারের উদ্বোধন

যৌনকর্মী মায়েদের শিশু সন্তানদের নিরাপদ জীবন নিশ্চিতে টাঙ্গাইলে নাইটকেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
পরে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) প্রধান কার্যালয়ে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। সেতু’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা শাহাদত।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আমেরিকার সেভিং মোজেজের সহযোগিতায় সেতু’র উদ্যোগে শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের আবাসিক সুবিধার পাশাপাশি, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

যৌনকর্মী মায়েদের সন্তানদের নিরাপদ জীবন নিশ্চিতে টাঙ্গাইলে নাইটকেয়ার সেন্টারের উদ্বোধন

প্রকাশিত : ০৭:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩