ময়মসিংহের গৌরীপুরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে বিশাল সমাবেশ, শোভাযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (২অক্টোবর) বিকালে গৌরীপুর পৌর শহরে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শোভাযাত্রা ও গণমিছিলের পূর্বে পৌর শহরের ধানমহাল এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্যে সোমনাথ সাহা বলেন, জামাত-বিএনপি এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা এখনো আমাদের বাংলাদেশকে আবারো আগুন সন্ত্রাসের দেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। এবং তারা ইতিমধ্যে বিভিন্ন অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করছেন। গতকালের ( রোববার) তারা রোডমার্চ করে গেছে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ। রোডমার্চে জনগণের কোন সম্পৃক্ততা নেই, বিএনপির কিছু নেতা-কর্মী হৈ-হুল্লোড় করে চলে গেছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে সোমনাথ সাহা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন কর্মকান্ড দলীয় নেতা-কর্মীদের প্রচার করার আহŸান জানান। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেল ও আব্দুল্লাহ আল আমিন জনি. সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ও শহীদুল হক সরকার, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, ভাংনামারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।




















