গোল্ডেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ী বাস মালিক গ্রুপের দন্দের কারণে প্রায় ৮০ ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর সাথে ঢাকার সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার(৫ অক্টোবর) দুপুর ৩ টার দিকে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু হয়।
এর আগে গত সোমবার(২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাক-রাজবাড়ী রুটে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা বাস মালিক গ্রুপ আজ দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে মিটিং করেছি।তিনি আমাদের জানিয়েছেন আগামী রোববার(৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে রাজবাড়ী বাস মালিক গ্রুপ, গোল্ডেন লাইন পরিবহনের মালিক পক্ষ ও বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের বৈঠক হবে।সেখানে গোল্ডেন লাইনের সাথে আমাদের যে দন্দ রয়েছে তার সমাধান হবে। জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আজ দুপুর তিনটা থেকে বাস চলাচল শুরু করেছি।




















