০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নরসিংদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নরসিংদীর বেলাবোতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৬ অক্টোবর) রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়জুর রহমান (৪০) সুনামগঞ্জের দিরাই উপজেলার ছৌয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের সুনামগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে দুই ট্রাকের চালক ও হেলপার আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাকচালক ফয়জুল মারা যান।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনায় একজন ট্রাকচালক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত : ০৪:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
নরসিংদীর বেলাবোতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৬ অক্টোবর) রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়জুর রহমান (৪০) সুনামগঞ্জের দিরাই উপজেলার ছৌয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের সুনামগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাক ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে দুই ট্রাকের চালক ও হেলপার আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাকচালক ফয়জুল মারা যান।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনায় একজন ট্রাকচালক মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
বিজনেস বাংলাদেশ/একে