০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিক- এর বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত,দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ এর বড় ভাই নুর নবী বকুল (৬৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাফর আহমেদ পলাশ গংদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার নুর নবী বকুলদের। সকালে বিরোধীয় জমি থেকে সুপারি পাড়তে যায় প্রতিপক্ষ আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংরা।

তারা আরও জানান, বকুল এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকুলকে ঘুষি দেয় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ তার পরিবারের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে সাংবাদিক- এর বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৬:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩