কুমিল্লা ০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রচারণায় মরিয়া বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান,কুমিল্লা দঃজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন।সরকারের উন্নয়নের কথা জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নে গণমিছিল ও পথসভার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।সর্বপ্রথম বাকশীমূল ইউনিয়নে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ৩ টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারের প্রধান প্রধান সড়কে গণমিছিল শেষে সড়কের পাশে ভরাসার পেট্রোল পাম্প মাঠে পথসভায় বক্তব্য দেন সাজ্জাদ হোসেন চেয়ারম্যান ও তার সমর্থক নেতাকর্মীরা।এসময় ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জসীম উদ্দিন,যুবলীগ নেতা মাসুদুজ্জামান মাসুম,শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান,উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বিকম, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল।এসময় আরোও উপস্হিত ছিলেন যুবলীগ নেতা আরিফুল ইসলাম ঠিকাদার,সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু,মহিলা আ.লীগের নেত্রী সাবেক জেলা পরিষদের সদস্য লাভলী আক্তার,ইয়াসমিন মেম্বার,পারুল আক্তার,নুসাইবা,পীরযাত্রাপুর ইউনিয়ন আ.লীগ নেতা আবু হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা ইন্জি সোহেল,আসিফ,আরিফ খান,সোহাগ,রকিবুল সহ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,মৎস্যজীবীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত পথসভায় সাজ্জাদ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়নের কথা আলোচনা করার পাশাপাশি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমায় নৌকা প্রতীক উপহার দেয় তাহলে আমি বিএনপি,জাতীয়পার্টি বা যেকোন সমাজতান্ত্রিক দলের সাথে সুষ্ঠু নিরপেক্ষ ভোটে ৫০ হাজার ভোট বেশী পেয়ে পাশ করবো।
০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে সাজ্জাদ হোসেনের নৌকার গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৮:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- 71
ট্যাগ :
জনপ্রিয়




















