১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়ায় একমাসে ডেঙ্গু আক্রান্ত ৪২৪ জন

সাতকানিয়া উপজেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালে গত এক মাসে ৪২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয় । সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্য অনুযায়ী গত এক মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৩ জন রোগী ডেঙ্গু পরীক্ষা করে এদের মধ্যে ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হয়। ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৬৭ জন ,সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ার পর বর্তমানে ৯ জন ভর্তি রয়েছে ,তবে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন তারা ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন বলেন, সাতকানিয়ায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আগের তুলনায় এখন একটু কমেছে, রোগী যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আসা ,বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন এখানে চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালের চেয়ে বেশিরভাগ রোগী চিকিৎসা নিচ্ছে বাড়িতে ।

ডেঙ্গু রোগীদের বেশি পরিমাণ পানি ,ডাব এবং পানি জাতীয় ফল ও ফলের রস খাওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে সাতকানিয়ার বেসরকারি হাসপাতালে রিপোর্ট লেখা পর্যন্ত সরেজমিনে দেখা যায় , আশশেফা হাসপাতালে গত এক মাসে ডেঙ্গু রোগী সনাক্ত হয় ১৪০ জন বর্তমানে ভর্তি রয়েছে ৭জন, অল কেয়ার হাসপাতালে ২২জন বর্তমানে ভর্তি রয়েছে ৩জন, মা শিশু জেনারেল হাসপাতালে ৮জন বর্তমানে ভর্তি রয়েছে ২জন, এলাইট হাসপাতালে ২৮জন বর্তমানে ভর্তি রয়েছে ২জন,হেলথ কেয়ার হাসপাতালে ৫৭জন বর্তমানে ভর্তি রয়েছে ২ জন, এছাড়াও আলফা হসপিটালে ডেঙ্গু রোগী সনাক্ত হয় ১১৬ জন এদের মধ্যে কেউ কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাতকানিয়ায় একমাসে ডেঙ্গু আক্রান্ত ৪২৪ জন

প্রকাশিত : ০৩:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩