০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলার থেকে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

শনিবার বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা বাজারে অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যমতে রাতেই বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে আরো সংঘবদ্ধ রিকশা চোর চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রুবেল মিয়া (২৩) জেলার সদর উপজেলার শ্যামপুর এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে, একই এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. পায়েল মিয়া (২৩), রতন মোল্লার ছেলে মো. জসিম উদ্দিন (১৮), বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার দোলা মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৫), চান্দুরা (কালিসিমা) এলাকার মো. আবু আহাম্মদের ছেলে মো. সোহেল মিয়া (৩০) ও একই এলাকার ফারুক মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত জেলার সদর, বিজয়নগর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় সংঘবদ্ধভাবে অটোরিকশা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি করেন। পরে চোরাই রিকশা বিভিন্ন জনের কাছে ক্রয়-বিক্রয় করে থাকেন।

তিনি আরো জানান, রাতে তাঁদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের এবং রবিবার সকালে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩