০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

জামালপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ডাক্তার হাফিজুর রহমান (৩৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (০৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ জামালপুর মহাসড়কের জয়রামপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর উপজেলার মেষ্টা ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। ডাক্তার হাফিজুর রহমান জামালপুর সদর উপজেলার নান্দিনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেলযোগে ডাক্তার হাফিজুর রহমান তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে জয়রামপুর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে কৌশলে চালক পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে ।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

প্রকাশিত : ০৫:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩