ময়মনসিংহের ত্রিশালে উন্নয়ন ও গনত্তান্ত্রিক রাজনীতির স্ব পক্ষের গন মিছিল সোমবার বিকাল ৪ ঘটিয় আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ সামছুদ্দিনের সভাপতিত্বে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন
ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মণ্ডল, উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাবেক যুব লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন,
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন ও সাধারণ সম্পাদক, যুব লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাতী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ সামছুদ্দিন বলেন – ত্রিশাল উপজেলা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ও কৃষকদের তালিকা করে উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ও কৃষকদের অর্থ সহায়তার আশ্বাস দেন।এমনকি বর্তমান সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। এজন্যে ৪র্থ বারের মতো নৌকাকে আবার বিজয় করতে হবে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বক্তব্যে বলেন- একাত্তরের স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসছে দেয়া হবে না।নৌকাকে বিজয়ী করে আওয়ামীলীগেকে ক্ষমতায় এনে সরকারের উন্নয়নের ধারা বাহিগতা বজায় রাখতে হবে।
০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ত্রিশালে উন্নয়ন ও গনত্তান্ত্রিক রাজনীতির স্ব-পক্ষের গন মিছিল
-
নূর উদ্দিন, ত্রিশাল (ময়মনসিংহ) - প্রকাশিত : ০৭:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- 56
ট্যাগ :
জনপ্রিয়




















