০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

নাটোরে দেবর-ভাবির মৃত্যু-এলাকায় শোকের ছায়া!

নাটোরের বাগাতিপাড়ায় দেবরের মৃত্যুর খবর শুনে ভাবির মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মৃত দেবরের নাম ফজলুর রশিদ (৩৯)। বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আর ভাবি নাইচ বেগম (৪০) ভাই বজলুর রশিদের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার রাত পর্যন্ত তমালতলা হাটে সবজি বিক্রি করেছেন ফজলু। এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন। তার এই মৃত্যুর খবর মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানালে দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি নাইচ বেগম। অসুস্থতা নিয়েই লাশ দেখতে দ্রুত ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। পথে গাজীপুর কালিয়াকর এলাকায় পৌঁছলে গুরুত্বর হয়ে পড়লে স্বামী বজলুর স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে লাশ বাগাতিপাড়ার বাড়িতে আনা হয়।

স্থানীয় পাঁকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টায় স্থানীয় স্কুল মাঠে উভয়ের জানাজা শেষে তাদের মরদেহ দাফনের কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/dh

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নাটোরে দেবর-ভাবির মৃত্যু-এলাকায় শোকের ছায়া!

প্রকাশিত : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩