০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধে টিকা পাবে ১৩ সহস্রাধীক কিশোরী

“এক ডোজ এইচপিভি টিকা নিন। জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে এইচ পি ভি ক্যাম্পেইন কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মরণব্যাধি জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে পাইলটিং কর্মসূচি হিসেবে জেলার কালীগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৫৯৭ জন কিশোরীকে এইচপিভি ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে।

এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরী শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৫৯ জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সি স্কুলবহির্ভূত কিশোরীর সংখ্যা ১৩৮ জন। আগামী ১৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত স্কুল পড়ুয়া ক্ষার্থীদের এবং ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত স্কুলবহির্ভূত কিশোরীদের এ টিকা দেওয়া হবে ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে কো-অর্ডিনেশন মিটিং এ তথ্য জানানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কো-অর্ডিনেশন মিটিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, মেডিকেল অফিসার ডাঃ জিসেলী ঘোষ মুনমুন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

এ সময় বক্তব্য শিক্ষক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর টিকা পেতে www.vaxepi.gov.bd নিবন্ধন করতে সভায় অনুরোধ জানানো হয়। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় এ এইচপিভি দান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/dh

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধে টিকা পাবে ১৩ সহস্রাধীক কিশোরী

প্রকাশিত : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩