০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

উপ-নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এক প্রার্থীর মনোনয়ন বাতিল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে এক প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাকি পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হলেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম গণমাধ্যমকে জানান, মৃত ব্যক্তিসহ পাঁচ ভোটারের ভুয়া স্বাক্ষর দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্রপ্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এরমধ্য থেকে নির্বাচন কমিশন দৈবচয়নের মাধ্যমে ১০ জনের স্বাক্ষর যাচাই-বাছাই করা হয়। এ ১০ জনের মধ্যে চারজন কোনো স্বাক্ষর করেননি। তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষর রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩ থেকে ১৭ অক্টোবরের মধ্যে প্রার্থী আপিল করতে পারবেন। ১৮ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। ২০ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয়পার্টির আব্দুল হামিদ, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্রপ্রার্থী জিয়াউল হক মৃধা ও জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল)।

উল্লেখ, গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়ার মৃত্যু হলে আসনটি শুন্য ঘোষণা করে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

উপ-নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এক প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত : ০৫:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩